ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের রোববার শেষ হচ্ছে। গত দুদিনে প্রায় সহস্রাধিক নারী নেত্রী ফরম সংগ্রহ করেছেন।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কিনতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় উপস্থিত নেত্রীদের একাংশ তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? সে কি দল করেছে? যারা আন্দোলনে ছিলো, ১৭ বছর দলের ধার হয়ে আমরা খেটেছি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য শুক্রবার (১০ এপ্রিল) থেকে বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলটি জানিয়েছে, এবারের মনোনয়নে আন্দোলনে ত্যাগী ও যোগ্য নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শেষ পর্যন্ত কনকচাঁপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে সক্ষম হন। এসময় আরেক কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী নয়াপল্টনে উপস্থিত ছিলেন।
এদিকে দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য শুক্রবার পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। শনিবার এবং রোববার ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। তিনি আরো জানান, যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছেন সেসব প্রার্থীদের বিবেচনায় আনা হবে।



