ডেস্ক রিপোর্ট : দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কভিড-১৯ টিকাদানে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার থেকে তিন সপ্তাহের এই কর্মসূচিতে প্রায় এক কোটি শিশু টিকার আওতায় আসবে।
মঙ্গলবার সকাল নয়টায় কভিড-১৯ টিকাদান শুরু হয়েছে।
গত ১১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেরে বাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়। এরপর থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছিল।
এ কার্যক্রমে শিশুদের দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি ফাইজার-বায়োএনটেকের টিকা। প্রথম ডোজের আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।



