spot_img
Wednesday, April 15, 2026
Homeঅর্থনীতিঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে বন্ডকে বেছে নিন: শিল্প বিনিয়োগ উপদেষ্টা

ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে বন্ডকে বেছে নিন: শিল্প বিনিয়োগ উপদেষ্টা

বাংলাগেজেট রিপোর্ট :প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, শিল্প খাতের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে সরবরাহ করা গ্যাসের দাম বাড়াতে হবে। বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে বন্ডকে বেছে নেওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ‘বন্ড মার্কেট : দ্য আল্টিমেট লং টার্ম সল্যুশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে বৈদেশিক মুদ্রার চাপ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ গ্যাসের সংকট এটা দেশের বড় সমস্যা। ইতিমধ্যে লোডশেডিং শুরু হয়ে গেছে। এসব সমস্যা শুধু আমাদের একার নয়, বিশ্বের বিভিন্ন দেশ এ ধরনের সমস্যা মোকাবিলা করছে। ভারতেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। আন্তর্জাতিক সমস্যার কারণে আমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে।
বন্ড মার্কেট সম্পর্কে সালমান এফ রহমান বলেন, আমাদের বন্ড মার্কেট বিষয়ে একদিকে প্রচারের অভাব রয়েছে। এ মার্কেট বিষয়ে অনেক বিজ্ঞ লোকও বুঝেন না। শেয়ারে বিনিয়োগের চেয়ে বন্ডে বিনিয়োগ বেশি ঝুঁকিমুক্ত। এসব বন্ডে বিনিয়োগ করলে আসল টাকা খোয়া যাওয়ার কোনো ভয় নেই। সরকারি বন্ড লেনদেন চালু হয়েছে এটা আমাদের জন্য একটি নতুন মাইলফলক।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বন্ডের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে, পাশাপাশি বাড়ছে মানুষের আগ্রহ। আমাদের কাছে বন্ড নিয়ে অনেক অনুরোধ আসছে। আমরা দুই বছর ধরে চেষ্টা করছিলাম বন্ড পপুলার করার। প্রাইভেট সেক্টরে প্রথম সুকুক বন্ড এসেছে, দ্বিতীয় সুকুক বন্ড নিয়ে আসছে প্রাণ। তিনি বলেন, গবর্মেন্ট ট্রেজারি বন্ড বাজারে আসার সাথে-সাথেই মার্কেট ক্যাপিটাল অনেক বৃদ্ধি পেয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments