spot_img
Saturday, April 4, 2026
Homeবিশেষ সংবাদপঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি : মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ে। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সকাল ৯ টায় দেশের ও চলতি শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয় যা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকছে। এ সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা থাকলেও তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

জানা গেছে, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা কাছাকাছি থাকায় এ অঞ্চলে আগেই শীত নামে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে। নভেম্বর শেষ হয়ে এলেও দু’রকম আবহাওয়া অনুভব করছি। সকালে কুয়াশা থাকার কথা থাকলেও ঝকঝকে রোদের সকাল। সকাল ৯টার পর থেকেই বাড়তে থাকে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল হাওয়ায় শীতের পারদ নেমে আসে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়।

দিনে-রাতে তাপমাত্রা দুই রকম থাকায় পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জ্বর, সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। জেলা-উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দুই-তিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন। এদের মধ্যে বেশির ভাগই শিশু।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শনিবার ভোরে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা উঠানামা করছে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments