spot_img
Thursday, February 26, 2026
Homeআন্তর্জাতিকহাসপাতালে ইসরাইলের হামলার বিরুদ্ধে তেহরানের প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা

হাসপাতালে ইসরাইলের হামলার বিরুদ্ধে তেহরানের প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক : পার্সটুডে- সিরিয়া ও লেবাননের সীমান্তে ইরানের ফিল্ড হাসপাতাল এবং মানবিক সহায়তা গুদামে ইসরাইলি হামলার নিন্দা করে ইরানের কর্মকর্তারা এই অপরাধকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ইরানী রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান “পিরহোসেইন কোলিভান্দ” জানিয়েছেন ইসরাইল সিরিয়া ও লেবাননের সীমান্তে এই সোসাইটির ৫৬ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতালে হামলা চালিয়েছে, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, “কোলিভান্দ” এই সন্ত্রাসী হামলার নিন্দা করে বলেছেন: চিকিৎসা ও ত্রাণ কেন্দ্রে হামলা নিষিদ্ধ হওয়ায় ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ইরভানি যোগ করেছেন: এই মানবিক ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রমটি ইরানী রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইসরাইলি নৃশংস আগ্রাসনের শিকার বাস্তুচ্যুত লেবাননি বেসামরিক নাগরিকদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।

ইরানের মানবাধিকার বিষয়ক সদর দফতরের সেক্রেটারি কাজেম গারিবাবাদী সোস্যাল মিডিয়ায় লিখেছেন: রেড ক্রিসেন্ট সোসাইটির ৫৬-শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতালে ইসরাইলের হামলা, সিরিয়ায় ইরানের ওষুধের গোডাউন জ্বালিয়ে দেয়া এবং মানবিক সেবা কার্যক্রমে বাধা সৃষ্টি করা স্পষ্ট যুদ্ধাপরাধ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments