spot_img
Thursday, February 26, 2026
Homeঅর্থনীতিহিলিতে কাঁচামরিচের দাম কমেছে ১৬০ টাকা

হিলিতে কাঁচামরিচের দাম কমেছে ১৬০ টাকা

ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে কাঁচামরিচের দাম। কেজিপ্রতি ভারতীয় কাঁচামরিচ ১৬০ টাকা কমে বর্তমানে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। ভারত থেকে কাঁচামরিচ আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

সরেজমিনে সবজি বাজারে গিয়ে দেখা যায়, কৃষকরা পাইকারদের কাছে বেগুন প্রতি কেজি বিক্রি করছেন ৮০ টাকা তা খুচরায় বিক্রি হচ্ছে ১০০ টাকা, আলু দেশি ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, শসা ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, করলা ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, পেঁয়াজ এলসি ১১০ টাকা খুচরা ১২০ টাকা, দেশি পেঁয়াজ ১২০ টাকা খুচরায় ১৩০ টাকা, পেঁপে ৩০ টাকা খুচরায় ৪০ টাকা, পটোল ৬০ টাকা খুচরায় ৮০ টাকা, রসুন ২২০ টাকা খুচরায় ২৪০ টাকা, আদা ২৪০ খুচরায় ২৮০ টাকা, শুকনা মরিচ ৩৮০ টাকা খুচরায় ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে, ঢেঁড়স ৫০ টাকা খুচরায় ৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা খুচরা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা খুচরা ৮০ টাকা, চাল কুমড়া ছোট বড় ভেদে ৪০ থেকে ৫০ টাকা খুচরায় ৫০ থেকে ৬০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা খুচরা ২০০ টাকা, মুলা ৪০ টাকা খুচরায় ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, খুচরায় ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments