spot_img
Wednesday, April 15, 2026
Homeজাতীয়রাজনীতি৩০ কোটি ডলার পাচারে হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

৩০ কোটি ডলার পাচারে হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

বাংলাগেজেট রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ ডিসেম্বর) সকালে দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

এর আগে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়।

দুদক জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম–দুর্নীতি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments