spot_img
Tuesday, February 24, 2026
Homeআন্তর্জাতিকতসলিমার লজ্জা কলকাতায় নিষিদ্ধ

তসলিমার লজ্জা কলকাতায় নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশে থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের উপন্যাস ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। বিষয়টি তসলিমা নাসরিন নিজে নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তসলিমা নাসরিন বলেন, ‘মমতা ব্যানার্জী আজ আমার ‘লজ্জা’ নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। হঠাৎ পুলিশ এসে জানিয়ে দিল, সব নাটক মঞ্চস্থ হবে শুধু এটা ছাড়া।’

জানা গেছে, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বেশ আগেই সরব হয়েছিলেন তসলিমা নাসরিন। এর জেরে বেশকিছু গণসংগঠন তসলিমা নাসরিনের লেখা ‘লজ্জা’ উপন্যাস অবলম্বনে নাটকটি রাজ্যজুড়ে মঞ্চস্থ করার কথা চলছিল। তার আগেই নাটকটি নিষিদ্ধ ঘোষণা করলেন মমতা।

ফেসবুকে তসলিমা নাসরিন লিখেছেন, ‘পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগাসিরিয়াল ‘দুঃসহবাস’ , যেটি টেলিভিশনের আকাশ ৮ চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। কী কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে, আমার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে এক সময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল।’

তসলিমা প্রশ্ন রেখে লিখেছেন,‘যারা দাঙ্গা বাঁধাতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন? শিল্পী সাহিত্যিকের কন্ঠরোধ করা হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমিই করে যাব? আর কারও দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার?’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments