বাংলাগেজেট রিপোর্ট : আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে জানান, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে আসেন।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান।২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই কারাগারে ছিলেন।
উল্লেখ্য, বিএনপি সরকারের সময় আবদুস সালাম পিন্টু উপমন্ত্রীর দায়িত্ব পালনের সময় গোপালগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ছিলেন।



