spot_img
Wednesday, February 25, 2026
Homeআন্তর্জাতিকনিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়লেন জোহরান মামদানি

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়লেন জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে এই ডেমোক্র্যাট সোশ্যালিস্ট নেতা শুধু নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়রই নন, এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়রও হলেন এই ৩৪ বছর বয়সী নেতা। খবর এপি।
নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন। তিনি দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন। ট্রাম্প নিউইয়র্কবাসীদের মামদানির বদলে কুমোকে ভোট দিতে বলেন।

ভোটে জয় লাভ করে ব্রুকলিনে বিজয় ভাষণ দেন মামদানি। তিনি মঞ্চে উঠে ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আমি শুধু বলব—টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।

তিনি বলেন, আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।

মামদানি যখন কথা বলছিলেন, তখন ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, ‘…এবং এবার এটা শুরু হলো!’

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ফলাফল অনুযায়ী, ১০ লাখ ২৪ হাজার ৭৯৪ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন মামদানি। তিনি পেয়েছেন ৫০ দশমিক ৩ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর কুওমোর ভোট ৮ লাখ ৪৭ হাজার ২০০—যা মোট ভোটের ৪১ দশমিক ৬ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২২৭ ভোট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments