বাংলাগেজেট রিপোর্ট : পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নাকি আলাদা সময়ে হবে- এই বিষয়টি নিয়ে শিগগিরই সরকার সামষ্টিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়া হবে ।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে করা বা আগে করার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সরকার একসঙ্গে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে।
নির্বাচনের আগে গণভোট করার কোনো যৌক্তিকতা আছে কিনা এ ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার আমার কোনো সুযোগই নেই। সরকারের অংশ হিসেবে আমাকে অপেক্ষা করতে হবে। সরকার যখন বসবে এ বিষয়ে আলোচনা করবে।



