spot_img
Wednesday, April 15, 2026
Homeআন্তর্জাতিকবিস্ফোরণে কাঁপছে ইউক্রেনের রাজধানী কিয়েভ

বিস্ফোরণে কাঁপছে ইউক্রেনের রাজধানী কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক সমন্বিত আক্রমণ চালিয়েছে। শুক্রবার ভোরে একের পর এক বিস্ফোরণে শহরের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায়। সড়কজুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। হামলা এখনো চলছে।

মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, অন্তত চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন গর্ভবতী নারী রয়েছেন।

শক্তিশালী বিস্ফোরণের পরপরই কিয়েভজুড়ে সক্রিয় হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কর্মকর্তারা জানান, এখনো শহরে হামলা চলছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন বিদ্যুৎ ও পানির সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে।

ছবি ও ভিডিওতে দেখা যায়, বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন এবং ধ্বংসস্তূপের মাঝে আতঙ্কিত বাসিন্দারা অবস্থান করছেন। অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments