spot_img
Tuesday, February 24, 2026
Homeআরোবিনোদনসিনেমায় ফিরছেন ‘বাজরাঙ্গি ভাইজানের’ মুন্নি

সিনেমায় ফিরছেন ‘বাজরাঙ্গি ভাইজানের’ মুন্নি

বিনোদন ডেস্ক : দশ বছর আগের নিষ্পাপ চোখ, নীরব অভিব্যক্তি হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয়— মুন্নি কোটি দর্শকেরমন জয় করেছিল। ‘বাজরাঙ্গি ভাইজান’-এর সেই ছোট্ট মেয়েটি হর্ষালি মালহোত্রা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দীর্ঘ বিরতির পর দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে তার বড়পর্দায় প্রত্যাবর্তন ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। নতুন তারকার অভিষেকের প্রহর গুনছে সিনেপ্রেমীরা।

৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর আসন্ন ছবি ‘অখণ্ড ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালি। এটি তার তেলুগু ডেবিউ হতে চলেছে এবং এ খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ বেশ বেড়েছে।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামের মাধ্যমে হর্ষালি জানান, বড় পর্দায় ফিরতে অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। এবার হর্ষালি মালহোত্রা ‘জনানি’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা গল্পে বড় পরিবর্তন আনতে পারে।

আসন্ন ‘অখণ্ড ২’ সিনেমাটি হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে । ফলে হর্ষালির জন্য এটি বড় পরিসরে দর্শকের সামনে আসার সুযোগ তৈরি করবে। নতুন অধ্যায়ে মালহোত্রা সফল হন, ভক্তরা সেটি দেখার অপেক্ষায় আছেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments