spot_img
Tuesday, April 14, 2026
Homeআরোবিনোদনআইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক গ্রহণ

আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক গ্রহণ

ডেস্ক রিপোর্ট :অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান একুশে পদক তুলে দেন।তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা আইয়ুব বাচ্চুর পক্ষে পদক গ্রহণ করেন ।

পদক গ্রহণের পর ব্যান্ড দল ‘এলআরবি’-এর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, এই রাষ্ট্রীয় সম্মান কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; এটি আইয়ুব বাচ্চুর আজীবন সংগীতসাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। রক সংগীতের যাত্রাপথে তার সৃজনশীলতা ও স্বকীয়তা দেশের সংগীতধারাকে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ করেছে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র যখন একজন শিল্পীর অবদানকে মূল্যায়ন করে, তখন পুরো সংগীতাঙ্গনই সম্মানিত বোধ করে। এই স্বীকৃতি আগামী দিনের তরুণ সংগীতশিল্পীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইয়ুব বাচ্চুর পরিবার আশা প্রকাশ করে যে, ভবিষ্যতে তার নামের সঙ্গে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদক’ও যুক্ত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments