spot_img
Tuesday, February 24, 2026
Homeঅর্থনীতিশেয়ারবাজারে অস্থিরতা: বিনিয়োগকারীদের আল্টিমেটাম

শেয়ারবাজারে অস্থিরতা: বিনিয়োগকারীদের আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগসহ আট দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিনিয়োগকারীদের ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট। দাবিগুলোর মধ্যে একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য পুনর্নির্ধারণ, মার্জিন ঋণ বিধিমালা এবং মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার গেজেট বাতিল।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া বিনিয়োগকারীরা চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার ও নতুন বিএসইসি কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজার ধারাবাহিকভাবে পতনের দিকে যাচ্ছে। শেয়ারবাজারের এই করুণ অবস্থার জন্য তারা অর্থ উপদেষ্টা এবং বিএসইসি চেয়ারম্যানকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেন। বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজার স্থিতিশীলতার স্বার্থে তারা দ্রুত নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানান।

এসময় বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে দেশের সব বিনিয়োগকারী সংগঠন ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন শুরু করা হবে।

বিক্ষোভ থেকে শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ১০টি সংগঠনকে নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনগুলো হলো—বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, শেয়ারবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন, বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, আইসিবি ইনভেস্টরস ফোরাম, শেয়ারবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম, শেয়ারবাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত পরিষদ, শেয়ারবাজার বিনিয়োগকারী স্থিতিশীল পরিষদ এবং বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী কল্যাণ পরিষদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments