spot_img
Tuesday, February 24, 2026
Homeআন্তর্জাতিকবাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ওমান উপসাগরে চোরাচালানকৃত ডিজেল বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার ১৮ জন নাবিক ছিলেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, হরমোজগান প্রদেশের উপকূলে জাহাজটি আটক করা হয়। আটককালে জাহাজটির সব নেভিগেশন সিস্টেম বন্ধ ছিল এবং ছয় মিলিয়ন লিটার তেল ছিল।

ইরানি কর্তৃপক্ষ প্রায়ই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ জব্দের ঘোষণা দেয়। ইরানে জ্বালানির দাম তুলনামূলক কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে পাচার লাভজনক হয়ে উঠেছে বলে মনে করা হয়।

গত মাসে গালফ অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। সে সময়।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। যুক্তরাষ্ট্রের দাবি, ওই জাহাজটি ইরান ও ভেনিজুয়েলা থেকে তেল পরিবহন করছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments