spot_img
Tuesday, February 24, 2026
Homeঅর্থনীতিডলারের বিপরীতে রুপির রেকর্ড পতন

ডলারের বিপরীতে রুপির রেকর্ড পতন

ডেস্ক রিপোর্ট : ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপির দর আরও কমে নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার প্রতি ডলারের বিপরীতে রুপির দাম নেমে ৯০ দশমিক ৮৩-এ দাড়িয়েছে। যা এ পর্যন্ত রুপির সর্বনিম্ন দর।

আগের দিন সোমবার রুপির দর ছিল ৯০ দশমিক ৭৩। মঙ্গলবার লেনদেন শুরু হয় ৯০ দশমিক ৭৯ দিয়ে, পরে একপর্যায়ে ৯০ দশমিক ৮৩-এ পৌঁছে যায়।

বিশ্লেষকদের আশঙ্কা, ডলারের বিপরীতে রুপির দর শিগগিরই ৯১ ছাড়াতে পারে। এক মাস যাবত রুপির দরপতন চলছে। একদিনে রুপির দাম কমেছে ২৯ পয়সা। ভারতের বিদেশি মুদ্রা বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, বাণিজ্যচুক্তি সংক্রান্ত অনিশ্চয়তা এবং বাজারে ডলারের বাড়তি চাহিদার কারণেই রুপির ওপর চাপ সৃষ্টি হয়েছে।

ইকোনমিক টাইমস জানায়, বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে রুপি বিক্রি করছেন। তবে জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ভিকে বিজয়কুমার বলেছেন, এই চাপ দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

এই পরিস্থিতিতে বাংলাদেশি ভ্রমণকারীরা স্পষ্টভাবে লাভবান হচ্ছেন। বাংলাদেশে ডলারের বিপরীতে টাকার মান কয়েক মাস ধরে স্থিতিশীল থেকে ১২২-১২৩ টাকার মধ্যে রয়েছে। ফলে বাংলাদেশ থেকে ডলার কিনে ভারতে ভাঙালে এখন আগের চেয়ে বেশি রুপি পাওয়া যাচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে যেখানে প্রতি ডলারে ৮৪-৮৫ রুপি পাওয়া যেত, এখন তা প্রায় ৯১–এ পৌঁছেছে, অর্থাৎ প্রতি ডলারে প্রায় ৬ রুপি বেশি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments