spot_img
Tuesday, February 24, 2026
Homeজাতীয়বিজয় দিবসে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

বিজয় দিবসে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

বাংলাগেজেট রিপোর্ট : বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ইতিহাস গড়ল বাংলাদেশ। জাতীয় পতাকা হাতে সর্বাধিক প্যারাস্যুটিং প্রদর্শনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে ‘টিম বাংলাদেশ। এ ঐতিহাসিক কীর্তিতে ৫৪ জন প্যারাট্রুপার একযোগে লাল- সবুজের পতাকা নিয়ে স্কাইডাইভিং করেন। লাল-সবুজের পতাকা হাতে আকাশ থেকে নেমে আসা এই ৫৪ বীর প্যারাট্রুপারের স্কাইডাইভ কেবল একটি বিশ্বরেকর্ডই নয়, বরং স্বাধীনতা, আত্মত্যাগ ও জাতীয় গৌরবের এক অনন্য প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের মূল অনুষ্ঠানে ১২ হাজার ফুট উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্প সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকসহ নানা শ্রেণিপেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।এই বিশ্বরেকর্ডধারী স্কাইডাইভে অংশ নেন সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন সদস্য এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে শ্রদ্ধা নিবেদন করেন, যা অনুষ্ঠানে যোগ করে আবেগঘন মাত্রা। এদিন ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোতে দেশাত্মবোধক সুরে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments