spot_img
Saturday, April 4, 2026
Homeআন্তর্জাতিকইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিবেদন অনুসারে, এর মধ্যে তেহরানের বিরুদ্ধে একটি ‘বিস্ফোরক অভিযান’-এর পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি সম্প্রতি এ খবর দিয়েছে।

চ্যানেল ১২ বলছে, এই প্রস্তুতি আইডিএফ প্রধান ইয়াল জামিরের নেতৃত্বে প্রণীত একটি চার বছর মেয়াদি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি এতে মহাকাশ থেকে স্যাটেলাইট ও স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ইরানে চলমান বিক্ষোভের কারণে সৃষ্ট চাপের মুখে দেশটির সরকারের পতন ঠেকাতে তেহরানও ইসরাইলে হামলা চালাতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments