spot_img
Thursday, April 2, 2026
Homeখেলাধুলাবিশ্বকাপ ইস্যুতে পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ দিলো বাংলাদেশ

বিশ্বকাপ ইস্যুতে পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কট করার সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই পাকিস্তান এই অবস্থান নিয়েছে। এবারই প্রথম, পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বয়কটের কারণ প্রকাশ্যে জানানো হলো। ইসলামাবাদে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, এবং আমাদের উচিত বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো।
তিনি বলেন, এটি একটি যথাযথ ও ন্যায্য সিদ্ধান্ত।’পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ দিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় আসিফ নজরুল লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়, কারণ বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে দলকে ভারতে যেতে অনুমতি দেয়নি। বাংলাদেশ চেয়েছিল, তারা যেন তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে পারে, যেটি এই আসরের সহ-আয়োজক দেশ এবং যেখানে পাকিস্তান নিজেদের সব ম্যাচ খেলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments