spot_img
Thursday, April 16, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে: রয়টার্স

যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন বাড়ছে। সময়ের সঙ্গে যুদ্ধের শঙ্কাও তীব্র হচ্ছে। এই অবস্থায় চাঞ্চল্যকর এক এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলে মার্কিন বাহিনী সঙ্গে সঙ্গেই অভিযান শুরু করবে।

রয়টার্সের সূত্রে জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে তারা নিজেদের নাম প্রকাশ করেননি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এমন পরিকল্পনা চলমান কূটনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে এবং সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। এ ছাড়া যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেসট্রয়ার এবং অন্যান্য যুদ্ধাস্ত্রও পাঠানো হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments