spot_img
Thursday, February 26, 2026
Homeআরোশিল্প-সাহিত্যপ্রধানমন্ত্রী গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন

প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন

বাংলাগেজেট রিপোর্ট : ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা পদক তুলে দেন।

চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের জন্য এ বছর একুশে পদক পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অনন্য অবদানের জন্য পদক পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। ছাপচিত্র ও শিল্পের নন্দনতত্ত্ব বিষয়ে ২৫টি গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রণেতা এই শিল্পী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

স্থাপত্য শিল্পে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন। দুইবার আগাখান পুরস্কার বিজয়ী এবং টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়া এই স্থপতিকে জলবায়ু ও সংস্কৃতিবান্ধব কাজের জন্য সম্মানিত করা হয়।
উল্লেখ্য,ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রী আ সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments