spot_img
Wednesday, April 1, 2026
Homeআরোশিক্ষাশিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন করে আবেদন নেয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন করে আবেদন নেয়া হবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন নেয়া হবে। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী।

আ ন ম এহসানুল হক মিলন বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে। ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মের আওতায় আনার বিষয়ে কমিটি করা হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

‘বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে’ উল্লেখ করে আ ন ম এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করবে সরকার। পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments