স্পোর্টস ডেস্ক : গত বছর সফরটা হওয়ার কথা ছিল। কিন্ত সরকারের অনুমতি না মেলায় বাংলাদেশ সফর স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার স্থগিত করা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল আগামী আগস্টে বাংলাদেশে আসছে । ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজএখবর জানিয়েছে।
সূচি অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দল আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসবে। ১ সেপ্টেম্বর থেকে মাঠের লড়াই শুরু হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। পের সংক্ষিপ্ত ফরম্যাটের তিন টি-টোয়েন্টি ম্যাচ ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে।



