spot_img
Wednesday, April 1, 2026
Homeঅর্থনীতিএকদিনে সোনার দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা

একদিনে সোনার দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক দিনে দুইবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে । দুই দফায় মোট বেড়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় উঠেছে। গতকাল (শুক্রবার) ২২ ক্যারেটের সোনার ভরি ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শনিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দর বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments