spot_img
Wednesday, April 1, 2026
Homeজাতীয়জ্বালানী তেল পাচার রোধে ‘জিরো টলারেন্স’, বিশেষ অভিযানের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

জ্বালানী তেল পাচার রোধে ‘জিরো টলারেন্স’, বিশেষ অভিযানের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাগেজেট রিপোর্ট : দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি এবং সীমান্ত দিয়ে তেল পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অসাধু চক্রের তৎপরতা বন্ধে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশব্যাপী চিরুনি অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম শনিবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে সরকার তা নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে। বর্তমানে সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম স্থিতিশীল রাখা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী চক্র এই ভর্তুকির সুবিধাকে নস্যাৎ করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনস্বার্থে কোনো ধরনের কারসাজি সহ্য করা হবে না।

জ্বালানির সরবরাহ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বৈঠকে জানানো হয়, দেশে বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টনের একটি জাহাজ বন্দরে ভিড়েছে এবং সমপরিমাণ তেলের আরও একটি চালান আসার পথে রয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর দলের সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জেলা ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। কেউ যাতে অপ্রয়োজনে তেল মজুত করতে না পারে এবং স্থানীয় পর্যায়ে দাম না বাড়ে, তা তদারকি করতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments