spot_img
Wednesday, April 1, 2026
Homeবিশেষ সংবাদশিগগিরই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে

শিগগিরই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে

ডেস্ক রিপোর্ট : রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেয়া হবে।

রোববার পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেয়ার আহ্বান জানিয়ে সহকারী হাইকমিশনার বলেন, ‘সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দেবেন।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments