spot_img
Wednesday, April 1, 2026
Homeখেলাধুলাসাফ অনূর্ধ্ব-২০ ফুটবল : ১-০ গোলে নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল : ১-০ গোলে নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে । বুধবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের যুবকরা ১-০ গোলে নেপালকে হারিয়েছে। ম্যাচের ১০ মিনিটে মানিকের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাকি ৮০ মিনিট ওই গোল ধরে রেখে ফাইনালমঞ্চে উঠে যায় বাংলাদেশের তরুণরা।

ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ম্যাচের সহজ গোল মিস করে বাংলাদেশ। সুলিভানের ক্রসে সুমন সরেনের শট নেপালের গোলরক্ষক ফিরিয়ে দেন।
এগিয়ে যাওয়ার আরো একবার নেপালের জালে বল পাঠিয়েছিলেন বাংলাদেশের রোনান সুলিভান। তবে সহকারী রেফারির অফসাইডের পতাকা তুলে ধরেন।
শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে বাংলাদেশের যুবারা প্রাধান্য বিস্তার করে খেলে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলবে শুক্রবার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments