spot_img
Friday, April 3, 2026
Homeআন্তর্জাতিকইরান আবারও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো

ইরান আবারও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক ‘এফ-৩৫’ (F-35) স্টিলথ ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শুক্রবার বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্য ইরানের আকাশে তাদের নতুন ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দ্বিতীয় এই যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম তসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানটি মার্কিন বিমানবাহিনীর লেকেনহিথ স্কোয়াড্রনের (Lakenheath squadron) অন্তর্ভুক্ত ছিল। আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের দাবি, তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নিখুঁতভাবে বিমানটিকে লক্ষ্যবস্তু বানায়, যার ফলে এটি মাঝ আকাশেই বিধ্বস্ত হয়।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়, গত ১২ ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় মার্কিন যুদ্ধবিমান যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শিকারে পরিণত হলো। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটায় এবং এর ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। তবে বিমানের চালকের (পাইলট) ভাগ্যে কী ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং সর্বশেষ ঘটনা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments