স্পোর্টস ডেস্ক : বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেছেন, ‘আগামী ১৯ এপ্রিল বাফুফের নির্বাহী কমিটির সভায় নতুন মৌসুমের সূচি চূড়ান্ত হবে। অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ১ জুন থেকে শুরু হবে নতুন মৌসুমের দলবদল।’
বাংলাদেশ ফুটবল লীগ আগামী ২৩ মে শেষ হবে । ১৯ মে শেষ হবে ফেডারেশন কাপ। এ দুটি আসর হয়ে গেলে ২০২৫-২৬ ফুটবল মৌসুম ইতি ঘটবে। মৌসুমে ৫টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার পর স্বাধীনতা কাপ অনিশ্চিত।
সোমবার বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় নতুন মৌসুমের খসড়া সূচি তৈরি করেছে। চলমান ফেডারেশন কাপের নকআউট পর্বের চার ম্যাচের ড্র অনুষ্ঠিত হয়।
জাকির হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের কারণে ঘরোয়া ফুটবলের সূচি কিছুটা পিছিয়েছে। ‘স্বাধীনতা কাপ আয়োজনের চেষ্টা আমরা করবো।পরের মৌসুমের ক্যালেন্ডারও শুরু হয়ে যাবে।



