spot_img
Tuesday, April 21, 2026
Homeআরোবিনোদনমনোনয়ন না পেয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার ‘খোলা চিঠি’

মনোনয়ন না পেয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার ‘খোলা চিঠি’

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আলোচনায় থেকেও মনোনয়ন পাননি সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। এ বিষয়ে বাংলাদেশিদের জন্য ‘খোলা চিঠি’ দিয়েছেন।

সোমবার নিজের ফেসবুকে তিনি এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন। পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

প্রিয় সারা বিশ্বের বাংলাদেশি সুধীজন,

আসসালামু আলাইকুম। জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনো নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করল না। তবুও বলি, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।

মনোনয়ন না পেয়ে বাংলাদেশিদের জন্য ‘খোলা চিঠি’ কনকচাঁপার
‘সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু’
আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন। আশা করি, সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।

ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই।

আমার জন্য দোয়া করবেন। কনকচাঁপা কণ্ঠ শ্রমিক

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments