spot_img
Saturday, April 4, 2026
Homeফটো গ্যালারী২৩শে সেপ্টেম্বর মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন

২৩শে সেপ্টেম্বর মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন

সুন্দরবনে র‌্যাব’র দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে। আগামী ২০শে সেপ্টেম্বরস্পেশাল প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।
রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বহুল প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’- সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। এসময় প্রধান অতিথি বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরের হাতে সম্মাননা স্মারক তুলে দেয় র‌্যাব। অনুষ্ঠানে চলচ্চিত্রটির নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, সুন্দরবন আমাদের অহংকার। কিন্তু এটি মোগল আমল থেকেই দস্যুদের অভয়ারণ্য ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। র‌্যাব পাঁচটি প্রক্রিয়ায় কাজটি করেছে। সুন্দরবন দস্যুমুক্ত করতে র‌্যাব সরাসরি অভিযান চালিয়েছে, বিশেষ সক্ষমতা অর্জন করেছে, গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে, স্থলভাগে দস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।

২০১৬ সালে দস্যুরা আত্মসমর্পণ শুরু করে। দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিল। র‌্যাব সে ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী তাদের অর্থ সহায়তা দিয়েছেন। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments