spot_img
Thursday, April 9, 2026
Homeখেলাধুলাক্রিকেটসাকিবের দুর্দান্ত ইনিংসের পরও ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

সাকিবের দুর্দান্ত ইনিংসের পরও ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক : পর পর দুই দফা হারের কারনে ফাইনালে যেতে না পারার শঙ্কা আগে থেকেই ছিল। তারপরেও সম্ভাবনা একটা ছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের বিশাল হারে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেলো। সাকিব আল হাসানের দুর্দান্ত ৭০ রানের লড়াকু ইনিংসের পরও এক ম্যাচ বাকি থাকতেই ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিলো বাংলাদেশ।

বুধবার টসে জেতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক সাকিব। তার এই সিদ্ধান্ত যে মোটেও ঠিক ছিল না, স্বাগতিকরা প্রমাণ করে দিয়েছে । পঞ্চম ওভারে শরিফুল ইসলাম ফিন অ্যালেনকে আউট করলেও পাওয়ারপ্লেতে ৫৪ রান করে নিউজিল্যান্ড।

দশ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৮৭। এরপর ফিফটি করেন কনওয়ে। তাকে সাইফউদ্দিন সাজঘরে ফিরিয়ে দেন। দুই বলের বিরতিতে মার্ক চ্যাপম্যানকেও আউট করেন। ১৬৩ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল রানের সংগ্রহ নিশ্চিত করেন গ্লেন ফিলিপস। ২৪ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। ফলে সহজেই ২০ ওভার শেষে ২০৮ রান করে নিউজিল্যান্ড।
বিপক্ষে বিশাল রান তাড়া করতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা। বলা যায় লড়াইটা সাকিব একাই লড়েছেন। ওপাশে সঙ্গীদের আসা যাওয়ার পালা। তুলে নিয়েছেন নিজের ফিফটি।
১৯তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাকিব ফিরে যান, তখন তার রান ৪৪ বলে ৭০। দলীয় রান ১৫৩। যার বাকিরা ২১ বল খেলে তুলেছেন ১৭ রান। শেষ পাঁচ ব্যাটসম্যান মিলে ৩১ বল খেলে মাত্র ২৪ রান যোগ করেন। সাকিবের লড়াইয়ের পরো বাংলাদেশ ম্যাচটা হেরেছে। আর ৪৮ রানের এই পরাজয়ের মাধ্যমে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিল সাকিবের দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments