spot_img
Saturday, April 4, 2026
Homeখেলাধুলাসৌদির গোলরক্ষককে ফ্ল্যাট দেয়ার ঘোষনায় সমালোচনার মুখে মনজুর আলম

সৌদির গোলরক্ষককে ফ্ল্যাট দেয়ার ঘোষনায় সমালোচনার মুখে মনজুর আলম

বাংলাগেজেট রিপোর্ট : আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদি আরবের জয়ে মুসলিমবিশ্বের তথা মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল হয়েছে বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আলহাজ এম মনজুর আলম।

এ উপলক্ষে সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাটবাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন চসিকের সাবেক ওই মেয়র। একই সঙ্গে বাংলাদেশে এনে সংবর্ধনা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
এদিকে ফ্লাট দেয়ার ঘোষনার পর সমালোচনার মুখে পড়েছেন মনজুর আলম। অনেকে ফেসবুকে তার এই অযাচিত কান্ডের সমালোচনা করেছেন।

বুধবার চট্টগ্রামের মোস্তফা হাকিম ভবন অডিটরিয়ামে ‘ফুটবল খেলায় সৌদি আরবের জয়ে শোকরানা জানাতে’ দোয়া মাহফিল আয়োজন করেন ওই সাবেক মেয়র।

তিনি বলেন, ‘গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাটবাড়ি উপহার দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। ’

ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামা সৌদি আরব আর্জেন্টিনাকে পরাজিত করায় মনজুর আলম বলেন, ‘আর্জেন্টিনার মতো শক্ত একটি দলকে হারিয়ে সৌদি আরব মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল করেছেন। এশিয়ার রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রের এমন জয়ে আমরা আনন্দিত। মুসলিম রাষ্ট্রের এমন জয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে আলহাজ মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংধর্বনা দিতে আগ্রহী। অসাধারণ এ গোলরক্ষক প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকলেন সৌদির গোলবারের নিচে। তার জন্যই সৌদি আরব জয় লাভে সক্ষম হয়। ’

আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর।

এ সময় সৌদি আরবের সম্মানার্থে আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্ধবেলা ছুটি দেওয়া হয়।

কাতার বিশ্বকাপে বিশ্বফুটবলের যুবরাজ লিওনেল মেসির দলকে হারায় সৌদি আরব। গতকাল মঙ্গলবার লুসাই আইকনিক স্টেডিয়ামে ২-১ গোলে হারে আর্জিন্টিনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments