বাংলাগেজেট রিপোর্ট : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০-এর ফলাফল আজ সোমবার প্রকাশিত হওয়ার কথা থাকলেও প্রকাশের তারিখ পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর করা হয়েছে।
সোমবারপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চুড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।
ডিপিই সূত্রে জানা যায়, সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ হচ্ছে। সে অনুসারে ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগ দেওয়া হবে।



