spot_img
Saturday, April 4, 2026
Homeজাতীয়রাজনীতিস্বাধীনতার সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই

স্বাধীনতার সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই

বাংলাগেজেট রিপোর্ট : স্বাধীনতার অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধের চার খলিফা-খ্যাত নেতাদের অন্যতম ও জ্যেষ্ঠ নেতা, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক ও সাবেক সংসদ নূরে আলম সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ….. রাজিউন)।

বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নূরে আলম সিদ্দিকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সকালে তার মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে নেয়ার কথা রয়েছে। সেখানে জানাজার পর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হবে। এ সময় নূরে আলম সিদ্দিকীকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে। এরপর সাভারে নিজের প্রতিষ্ঠিত মসজিদের পাশে সমাহিত হবেন।

সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়। মুজিব বাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি।

নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নূরে আলম সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিলেন। মুক্তিযুদ্ধের এই বীর সেনা স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments