spot_img
Friday, April 24, 2026
Homeজাতীয়রাজনীতিসংসদে প্রেসিডেন্টের ভাষণের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট

সংসদে প্রেসিডেন্টের ভাষণের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট

বাংলাগেজেট রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করেছেন জামায়াতসহ বিরোধীদলের সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশনের প্রথম দিনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বক্তব্যের আগে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান বিরোধীদলের সংসদ সদস্যরা।
এসময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বক্তব্য দিচ্ছিলেন। তিনি বক্তব্য দেয়ার জন্য দাড়ালে বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান এবং সংসদ উপনেতা ডা: আব্দুল্লা তাহের বক্তব্য দেয়ার জন্য হাত উচিয়ে ফ্লোর চান।

পরে বিরোধীদল জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য থেকে নির্বাচিত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

সামান্য হট্টগোলের পর ৩টা ৪০ মিনিটের দিকে বক্তব্য শুরু করেন প্রেসিডেন্ট। এসময় বিরোধী দলের সদস্যদের তাদের আসনে বসার আহবান জানান রাষ্ট্রপতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments