spot_img
Friday, April 17, 2026
Homeআন্তর্জাতিকগ্রেপ্তারের পর মুক্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প

গ্রেপ্তারের পর মুক্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটান আদালতে যাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়। মঙ্গলবার প্রায় এক ঘণ্টা পর আদালত ত্যাগ করেন।
আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ প্রাথমিকভাব প্রমাণ হয়নি। সবগুলো অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। -সিএনএন, এনবিসি নিউজ

মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত। ফ্লোরিডার মার-এ-লাগোয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ট্রাম্প বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আদালতে হাজির হয়ে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ২০১৬ সালের নির্বাচনের আগে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments