বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম একটি সমস্যা জলবায়ু পরিবর্তন। বিশ্ববাসীকে সচেতন করতে অনেক নির্মাতা নির্মাণ করছেন সিনেমা কিংবা ডকুমেন্টারি। বাংলাদেশের তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ওএ কাতারে আছেন। সিনেমার নাম ‘নোনা জলের কাব্য’। ২০২১ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। সাতটি পুরস্কার জিতেছে নোনা জলের কাব্য। এ সিনেমা যৌথভাবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া ও তাসনোভা তামান্না। সংগীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
রেজওয়ান শাহরিয়ার সুমিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নোনা জলের কাব্য সিনেমায় জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার গল্প তুলে ধরেছেন। জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে সিনেমা নির্মাণের গল্পের বিষয় বলতে গিয়ে রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, ‘আমার জলবায়ু পরিবর্তন নিয়ে সিনেমা বানানোর থিম প্রথমে মাথায় আসেনি। যখন প্রথম জেলেপল্লীতে যাই, তখন তাদের লড়াই, স্বপ্ন আমাকে নাড়া দেয়।
রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম সিনেমা নোনা জলের কাব্য। সিনেমাটি বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত। এটি কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় দুটি পুরস্কার পেয়েছে।
নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত জানান, বাকি গল্প নিয়ে সিনেমা তৈরির বিষয়ে কথা বার্তা চলছে। সব কিছু ঠিকঠাক হলে এ বছরের শেষে কাজে হাত দেবো।



