spot_img
Thursday, April 9, 2026
Homeআরোবিনোদনএবার বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন চিত্রনায়িকা বুবলী

এবার বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন চিত্রনায়িকা বুবলী

বিনোদন ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পথে বসেছেন ৫ হাজার ব্যবসায়ী। দোকানপাট-জিনিসপত্রই নয়, আগুনে পুড়ে গেছে অনেকের স্বপ্ন। দু’চোখ জুড়ে শুধুই অন্ধকার। এসব অসহায় ব্যবসায়ীদের মলিন মুখে কিছুটা হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সংগঠনটি বঙ্গবাজারের পুড়ে যাওয়া কাপড় সংগ্রহ করে সেগুলোকে সংস্কার করে বিক্রি করছে ক্রেতাদের মাঝে। আর তাতে সাড়া দিচ্ছেন সমাজের সর্বস্তরের লোকেরা, বাদ যাননি চলচ্চিত্র তারকারাও। এদিন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় কিনেছেন।

হাল আমলের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী ফেসবুকে কাপড় কেনার ছবি পোস্ট করেন । ক্যাপশনে লেখেন, ‘বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় কিনে নিলাম বিদ্যানন্দর কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।’

একইসাথে বুবলী পুড়ে যাওয়া কাপড় কিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আহ্বান জানান সবাইকে।

উল্লেখ্য, বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে এক লাখ টাকায় পোড়া একটি লুঙ্গি কিনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। সামনে হয়তো এভাবে আরও অনেকেই এগিয়ে আসবেন। সংগঠনটির পক্ষ থেকেও সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments