spot_img
Wednesday, April 15, 2026
Homeআন্তর্জাতিকদখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে

দখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আল-আকসা মসজিদে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের গ্রেপ্তার করেছে ইসরালি বাহিনী। এরপরই দলখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসে ইসরায়েলি বাহিনীর বিষাক্ত গ্যাস হামলায় ১২ জন আহত হয়েছেন। তা ছাড়া উত্তরাঞ্চলীয় শহর হেবরনের কাছে বেইট উমমার শহরেও হামলা চালানো হয়েছে। সেখানেও বহু ফিলিস্তিনি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে জেনিন ও বেথলেহেম শহরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হচ্ছে বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে এই হামলা চালানো হয়। সে সময় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আটকদের ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments