spot_img
Thursday, April 9, 2026
Homeআন্তর্জাতিকইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগ

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গানৎস। রোববার (৯ জুন) রাতে জরুরি এ মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। গানৎসের পদত্যাগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর সিএনএন।
বেনি গানৎস রোববার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পরে সংবাদ সম্মেলনে গানৎস বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। এ কারণে আমি জরুরি সরকার ছেড়ে যাচ্ছি।

সিএনএন জানিয়েছে, গাজা ইস্যুতে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জেরেই বেনি গানৎস পদত্যাগ করেছেন। তিনি গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে নেতানিয়াহুকে ৮ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।
তিনি বলেন, এ ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না।

নেতানিয়াহুর প্রতি আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে, যে সরকার জনগণের আস্থা অর্জন ও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন।

এদিকে গানৎসের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।
ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করেন ন্যাশনাল ইউনিটি পার্টির এমপি গাদি আইজেনকোট। যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে ন্যাশনাল ইউনিটি পার্টির প্রধান বেনি গান্তজ পদত্যাগ করার কিছু সময় পরেই আয়োজনকোট পদত্যাগ করেন।
আইজেনকোট বলেন, ‘আলোচনায় বাইরের দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে। আমাদের সরকার ছাড়ার সময় এসেছে।’

এই পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়লেন, তেমনি কঠিন যুদ্ধের ভেতরে ইসরাইল আরো অনিশ্চিত অবস্থার মধ্যে পড়লো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments