spot_img
Saturday, April 4, 2026
Homeজাতীয়রাজনীতিঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাংলাগেজেট রিপোর্ট : বগুড়া-৬ আসনের পর এবার ঢাকা-১৭ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১৭ আসনে জমা পড়া ১৭টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিধি মোতাবেক বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী তারেক রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানসহ ১০ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। তাছাড়া বিভিন্ন কারণে সাত জনের মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে প্রার্থীর নাম ঘোষণাকালে তারেক রহমানের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এদিকে সকালে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। এই ঘোষণার ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে এই দু’টি আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments