spot_img
Saturday, April 4, 2026
Homeবিশেষ সংবাদপবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট : সারা দেশে ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সোমবার দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

মুসলিম উম্মাহর কাছে ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত অত্যন্ত বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে ইবাদতে মশগুল থাকেন। শাবান মাস শেষেই সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments