spot_img
Saturday, April 4, 2026
Homeজাতীয়রাজনীতিসিলেট থেকে নির্বাচনী প্রচারনা শুরু করবেন তারেক রহমান

সিলেট থেকে নির্বাচনী প্রচারনা শুরু করবেন তারেক রহমান

সিলেট অফিস : প্রায় দুই যুগ পর সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে প্রচারণার সূচনা হবে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, বুধবার রাতে বিমানে সিলেট আসবেন। সিলেট পৌঁছে রাতেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুড় বাড়িতে যাবেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ রাখবেন। সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

যাত্রাপথে তারেক রহমান মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জে নির্বাচনী পথসভা সমাবেশে অংশ নেবেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দাদার বাড়ি বিরাইমপুরের এই বাড়ি। প্রথম মুসলমান ব্যারিস্টার, নিখিল ভারত আইন পরিষদের সদস্য ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট আহমেদ আলী খানের নাতনী ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল, সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মেয়ে জুবাইদা রহমান।

তারেক রহমানকে স্বাগত জানাতে বাড়িতে ৪৩টি ডেগে (ডেকচি) সিলেটের ঐতিহ্যবাহী খাবার আখনি রান্না করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments