spot_img
Tuesday, February 10, 2026
Homeজাতীয়রাজনীতিসোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান

সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন বিএনপি চেয়ারপার্সন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের সংকট, উন্নয়ন ভাবনা ও নির্বাচনি দিকনির্দেশনা তুলে ধরবেন।

দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নানা কর্মসূচি নিয়েছে মহানগর ও জেলা বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। মিছিল, স্লোগান প্রচারণায় মুখর পুরো নগরী।

নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন জানান, সোমবার খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে একটি নির্বাচনী জনসমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জানান, খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এ সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনসমাবেশে দীর্ঘ অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে তারেক রহমান সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছেন খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments