spot_img
Wednesday, February 11, 2026
Homeজাতীয়রাজনীতি৭৪ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতা আটক

৭৪ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতা আটক

ডেস্ক রিপোর্ট ঃ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে ৭৪ লাখ টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ।

আগে জানানো হয় জামায়াত নেতার কাছে ৫০ লাখ টাকা পাওয়া গেছে ।
এদিকে ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টাকাসহ তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম গণমাধ্যমকে জানান, সব মিলিয়ে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে বিমানবন্দরে আটক রেখে থানায় খবর দেয়।
সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর এসে পৌঁছেন জামায়াত নেতা বেলাল উদ্দিন। তিনি ঠাকুরগাও জেলা জামায়াতের আমীর। আটক করার সময় ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments