spot_img
Friday, February 13, 2026
Homeজাতীয়রাজনীতিকৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বললেন এ বিজয় বাংলাদেশের

কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বললেন এ বিজয় বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর ‘বিজয়’ অর্জনের কথা উল্লেখ করে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

মির্জা ফখরুল লিখেছেন, সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। স্মরণ করছি ১৯৭১ এ লাখো শহীদদের। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতাকর্মীকে যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।

তিনি লিখেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান, আমার দলের নেতাকর্মী, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান, আদিবাসি ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই ইন্টেরিম সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments