spot_img
Friday, February 13, 2026
Homeজাতীয়রাজনীতিনিরঙ্কুশ জয় পেয়ে জাতীয় সংসদে সাত নারী

নিরঙ্কুশ জয় পেয়ে জাতীয় সংসদে সাত নারী

বাংলাগেজেট রিপোর্ট : এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ২০ বছর পর সরকার গঠন করতে যাচছে। জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন।

এবারের নির্বাচনে মোট সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে বিএনপির মনোনীত ছয়জন নারী প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন— মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments