spot_img
Thursday, April 23, 2026
Homeখেলাধুলাকিউদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

কিউদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫৫ রানের জয় পেয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচ না খেলা মোস্তাফিজ দলে ফিরে ৫ উইকেট নিয়ে পার্থক্য গড়ে দিয়েছেন।
বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৫ রান করে। দুই বছর পর সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে টম ল্যাথামের নিউজিল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় তারা। একাদশে ফেরা মোস্তাফিজুর রহমান হেনরি নিকোলসকে তুলে নেন।
২৬তম ওভারে কেলিকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর। এর কিছুক্ষণ পর আব্বাসকেও হারায় নিউজিল্যান্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments